ছোটবেলায় গ্রামের বাড়িতে আমরা এক রকমের মজাদার খাবারের আস্বাদ পেতাম!! আমরা ডাকতুম পচা আলুর বড়া!! নামে পচা হলেও স্বাদে সে খাসাই ছিল!!
এই পচা আলুর, শহরের বাজারের পচা আলুর মতো ততটা বদনাম নয়! শহরে তো পচা মনে যথার্থই পচা!!গ্রামের বাড়িতে, ঘরের মেঝেতে চৌকির নীচে আলুর সাম্রাজ্য থেকে অচিরেই পচতে পারে, এমন সম্ভাবনাময় আলু শনাক্ত করে রান্নাঘরে বন্দি করে নিয়ে আসা হতো! তাকে পিষে আর বিভিন্ন উপকরণ (রান্নার ব্যাপারে আমি কিস্যু জানিনে। আমি খাদক মাত্র) মিলিয়ে অল্প তেলে ভেজে সে এক অসামান্য স্বাদ! নামটাই শুধু যা খারাপ!! আপত্তি নেই, স্বাদে গন্ধে সন্ধেবেলা গুলো অসাধারণ জমতো!! মাঝে মাঝেই হামলা চালাতুম ঘরের মেঝেয়! খুঁজে পেলেই মায়ের কাছে অনড় আবদার!
তো এই সেদিন ইন্টারনেট ঘাঁটতে গিয়ে হঠাৎ চোখে পড়লো Smashed Potato Kebab!! দেখেই হঠাৎ মনে পড়লো, এ সেই আমাদের ছোটবেলার পচা! আধুনিকতার পাল্লায় পড়ে নামখানা ভালোই বাগিয়েছে!! তবে কিনা, আর পচা আলুর সেই সুখ্যাতি বাজারে নেই। এখন পচা মানে সত্যিই পচা। তাই টাটকা আলুতেই আপাতত মানিয়ে নিতে হয়েছে!!
নাম বদলাতে পারে, স্বাদও কিছুটা বদলাতে পারে, কিন্তু স্মৃতিগুলো প্রায় বদলায় না! রেশটা রয়েই যায়!!
Comments
Post a Comment